পৃষ্ঠাসমূহ

রবিবার, ২৪ জুলাই, ২০১১

কিভাবে এলার্টপে একাউন্ট খুলতে হয়

 প্রিয় ভিজিটর,
আমার এই পোষ্টটির মাধ্যমে এলার্টপের খুটিনাটি সবকিছু তুলে ধরার চেষ্টা করছি। এলার্টপে একাউন্ট খুলার জন্য এখানে ক্লিক করুন। এবং ধাপে ধাপে আমার এই পোষ্ট টি অনুসরণ করুন। কোন সমস্যা হলে আমাকে ০১৬৭৪২৬৫২০৮ নাম্বারে অখবা ইমেইলে জানান।




নীচের পেইজের মতো একটি পেইজ আসবে


Sign Up Now লিখায় ক্লিক করুন।

নীচের পেইজের মতো একটি পেইজ আসবে


Select Your Country এর নীচে যে বক্স টা আছে তাতে ক্লিক করে বিভিন্ন দেশের নাম দেখবেন। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করুন। Select Your Account Type এর নীচে Personal Starter, Personal Pro Business নামে তিনটা বক্স দেখতে পাবেন। আপনি Personal Starter বক্সটিতে ক্লিক করুন। ডানে সবুজ রংয়ের ঠিক চিণ্হ উঠবে।এখন নীচে Next Step লেখায় ক্লিক করুন।


নীচের পেইজের মতো একটি পেইজ আসবে

Salutaion এর ডানে যে বক্সটি আছে তাতে আপনি পুরুষ হলে Mr., অবিবাহিত মেয়ে হলে Ms, বিবাহিত মহিলা হলে Mrs আর ডাক্তার হলে Dr. সিলেক্ট করুন।

First Name এর ঘরে আপনার নামের প্রথম অংশ লিখুন।
Last Name এর ঘরে আপনার নামের শেষ অংশ লিখুন। 
Address Line 1 এর ঘরে আপনার পোষ্টাল এড্রেস লিখুন। মনে রাখবেন, যে ঠিকানায় চেক বা ডকুমেন্ট আসলে আপনার হাতে নিরাপদে পৌছবে সেই এড্রেসটি লিখুন। এ ক্ষেত্রে আমার পরামর্শ হলো , আপনি আপনার স্থায়ী ঠিকানা লিখুন। কারণ, বর্তমান ঠিকানা যে কোন সময় পরিবর্তন হতে পারে।
Address Line 2 এর ঘরে কিছু না লিখলেও হবে। চাইলে আপনার বর্তমান ঠিকানা লিখতে পারেন।
City এর ঘরে আপনার জেলার নাম লিখুন।
Region এর ঘরে আপনার বিভাগ এর নাম লিখুন।
Citizenship এর ঘরে Bangladeshi সিলেক্ট করুন।
Home Phone এর ঘরে আপনার মোবাইল নাম্বারটি লিখুন।প্রথম ০ সংখ্যা টি বাদ দিয়ে লিখুন।
Occupation এর ঘরে আপনার পেশা সিলেক্ট করুন। যথাযথ পেশা খুজে না পেলে Education/training সিলেক্ট করুন।
Date of Birth এর তিনটি ঘর পূরণ করুন।
এখন Next Step এ ক্লিক করুন।

নীচের পেইজের মতো একটি পেইজ আসবে

Email Address এর ঘরে আপনার ইমেইল এড্রেসটি লিখুন।
Password এর ঘরে আপনি আপনার পাসওয়ার্ড লিখুন। পাসওয়ার্ড লিখার ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, পাসওয়ার্ডটি একটু কঠিন করে দিন। অর্থাৎ অক্ষর ও নাম্বার মিলিয়ে ৮/৯ সংখ্যার একটি পাসওয়ার্ড লিখুন। আপনার ইমেইল এড্রেস ও পাসওয়ার্ডটি লিখে রাখুন।
Re-Enter Password এর ঘরে আবার পাসওয়ার্ডটি লিখুন।
Transaction PIN এর ঘরে ৬ সংখ্যার একটি পিন লিখুন। এটাও একটি পাসওয়ার্ড। তাই এটাকে লিখে রাখুন।
Re-Enter Transaction PIN এর ঘরে আবার আপনার পিনটি লিখুন।
Security Question#1  এর ঘরের যে কোন একটি প্রশ্ন সিলেক্ট করুন। তবে এমন প্রশ্ন সিলেক্ট করুন যার উত্তর সবসময় মনে থাকে।
Answer #1 এর ঘরে উত্তরটি লিখুন।
Security Question#2 এর ঘরেও একটি প্রশ্ন সিলেক্ট করুন। তবে খেয়াল রাখবেন, উভয় প্রশ্নের যেন একই উত্তর না হয়। অর্থাৎ এমন প্রশ্ন সিলেক্ট করুন যাতে দু’টি প্রশ্নের দু’টি ভিন্ন উত্তর হয়।
Will this account be used by any individual or organization other than yourself? (i.e. a "Third Party")? এখানে NO সিলেক্ট করা আছে। এটা এভাবেই রাখবেন।
এরপর এলোমেলো যে দুটি ওয়ার্ড আছে তা টাইপ করুন।
এখন দেখুন বামে ছোট একটা বক্স আছে, এই বক্সে ক্লিক করুন। ঠিক চিন্হ আসবে।
এখন Final Step এ ক্লিক করুন।


নীচের পেইজের মতো একটি পেইজ আসবে
পরবর্তী করণীয় জানতে এখানে ক্লিক করুন।

৪টি মন্তব্য:

  1. vai, ashob to bascha der dilei kore debe,
    ami jante chaschi j alartpay theke shohoje tk tulbo kiabe ..?

    উত্তরমুছুন
  2. মন্তব্য করার জন্য ধন্যবাদ। এই সহজ কাজগুলো আপনার আমার মতো অনেক বড় বাচ্চারাও পারেননা। আসল কথা হলো, আমরা যা জানি তা অন্য কেউ না জানলে তাকে বাচ্চা ভাবি। অথচ আমরা একথা ভাবিনা যে, আমরাও এমন অনেক কিছু আছে যা জানিনা।এই যেমন আপনি জানেননা কিভাবে টাকা উঠাতে হয়। যাক, আপনি কোন ঝামেলা ছাড়াই ডলারগুলো ব্যংকে ট্রান্সফার করে দিতে পারেন। এরপরও না বুঝলে ফোন দিবেন।

    উত্তরমুছুন
  3. bhai bank account ki bhabe add kore sheta janale koshi hotam .

    উত্তরমুছুন
  4. আপনি যদি অনলাইন ইনকাম, ব্লগ ইনকাম, ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ভিডিও এসিও, পোস্ট এসিও, সাইট এসিও, জানতে আমাদের সাইটে গুরে আসতে পারেন নিচে লিংক দেয়া আছেঃ-

    অনলাইন ইনকাম জানতে নিজের লিংকে জান https://www.pratiborton.gq/

    ব্লগ ইনকাম জানতে নিজের লিংকে জান https://www.hilplife.xyz/

    ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং জানতে লিংকে জান, https://www.prothomalo24.gq/

    ভিডিও এডিটিং জানতে নিচের লিংকে জান https://www.expertbd.gq

    লিংকটা কপি করে গুগলে সার্চ করলে আমাদের সাইট টা পেয়ে যাবেন

    উত্তরমুছুন