প্রিয় ভিজিটর,
বর্তমানে বাংলাদেশের অনেকেই ইন্টারনেটের মাধ্যমে আয় করতে চান। ইন্টারনেটের মাধ্যমে আয় করতে গিয়ে সবার মনে প্রথমেই যে প্রশ্নটি আসে তা হলো, ইন্টারনেটের মাধ্যমে টাকা কিভাবে নিজের পকেটে আসে? হ্যা, আমি এই প্রশ্নটির ধারাবাহিক উত্তরটি নিয়েই আমার এই পোষ্ট সাজিয়েছি। আশা করি এই পোষ্টটি পড়ে ও অনুসরণ করে কাজ শুরু করলে টাকা হাতে পাওয়া-না পাওয়া নিয়ে আর কোন সংশয় থাকবেনা।
ইন্টারনেটে আয়কৃত টাকা নিজের পকেটে আনতে হলে আপনাকে প্রথমে একটি এলার্টপে বা পেপাল একাউন্ট খুলতে হবে। অধিকাংশ বায়ার ( যে বা যারা আপনাকে ডলার দেয় ) পেপাল এর মাধ্যমে ডলার পেমেন্ট করে। কিন্তু বাংলাদেশে পেপাল সাপোর্ট করেনা। তবে হতাশ হবেন না। ইদানিং এলার্টপে সারা বিশ্বে খুব জনপ্রিয়তা অর্জন করেছে। এলার্টপে বাংলাদেশেও সাপোর্ট করে। তাই আপনি প্রথমেই একটি এলার্টপে একাউন্ট খুলুন।
এলার্টপে একাউন্ট কিভাবে খুলতে হয়, ডলার কিভাবে পাঠাতে হয়, ডলার কিভাবে পেতে হয়, একাউন্ট কিভাবে ভেরিফাই করতে হয় ইত্যাদি খুটিনাটি সবকিছু জানতে এখানে যান।